প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তুমিহীন
আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)
সামিয়া ইতি
৬
৪
১৭
আমার চলার পথ রোজ ধুলো বালির কুয়াশা
রোজ ভাঙ্গাচোরা
রোজ ভিক্ষুকের জ্বালাতন
রোজ পাঞ্জা লড়া অসহ্য জীবন।
রোজ মাথা ব্যথা,
রোজ অসুখ
রোজ তামাকের সস্তা গন্ধ পথে,
রোজ নিস্ফল
রোজ দীর্ঘশ্বাসে ভরপুর।।
তবু
বাতাসে তোমার গন্ধ,
হৃদয়ে তোমার গন্ধ,
ব্যথায় তোমার গন্ধ,
আতঙ্কে তোমার গন্ধ,
বিরহে তোমার গন্ধ,
ভাইরাস জ্বরে তোমার গন্ধ,
মরতে মরতে বেঁচে ফেরা রোজকার কষ্টে তোমার গন্ধ,
যন্ত্রনায় তোমার গন্ধ,
বিষাক্ত একাকী রাত্রিরে তোমার গন্ধ,
অবিশ্বাস্য তুমিহীন দিনযাপনে আমি......
তোমার গন্ধ পাই।
আর তুমি!!
তুমি আছো নিষ্ঠুর কোন পৃথিবীর স্বর্গে!!
যেখানে পথ চলতে তামাকের সস্তা গন্ধ নেই,
বাতাসে ধুলো নেই,
বাইরের রোদ্দুর নেই,
ভাইরাস জ্বর নেই,
আবেগ আর অস্তিত্ব নেই,
টানাপোড়েন নেই,
মাথা ব্যথা রোগ নেই,
অপেক্ষার প্রহর নেই,
অসহ্য কষ্ট নেই।
তোমার
বৈভবে আবৃত বোধহীন স্বর্গ...
যেথায়...
আমার মত সাধারনের
সেথায় প্রবেশ নেই।।
৪
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা জাগানিয়া
মন খারাপ করা কবিতা। ভোট বাটন চাপলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ ডিসেম্বর, ২০১৬
সামিয়া ইতি
Thanks a lot dear sis
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ ডিসেম্বর, ২০১৬
গোবিন্দ বীন
যেখানে পথ চলতে তামাকের সস্তা গন্ধ নেই, বাতাসে ধুলো নেই, বাইরের রোদ্দুর নেই, ভাইরাস জ্বর নেই, আবেগ আর অস্তিত্ব নেই, টানাপোড়েন নেই, মাথা ব্যথা রোগ নেই, অপেক্ষার প্রহর নেই, অসহ্য কষ্ট নেই। ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ডিসেম্বর, ২০১৬
সামিয়া ইতি
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ডিসেম্বর, ২০১৬
নুরুন নাহার লিলিয়ান
ভালো লাগলো। শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ডিসেম্বর, ২০১৬
সামিয়া ইতি
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ডিসেম্বর, ২০১৬
রাজু N/A
ভাল লাগলো । শুভেচ্ছা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ ঘণ্টা আগে
সামিয়া ইতি
ধন্যবাদ রাজু
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ডিসেম্বর, ২০১৬
জয় শর্মা (আকিঞ্চন)
ভালোলাগা রইল, শুভেচ্ছা নিরন্তর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ডিসেম্বর, ২০১৬
সামিয়া ইতি
ভালাগার জন্য মুগ্ধতা। ধন্যবাদ জয় শর্মা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ ডিসেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
কবিতার পথেই তবে মিশেছে যখন পথ,আগাও নির্ভিক হাতছানি দেয় ভবিষ্যত। ভালো লিখেছেন, ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ নভেম্বর, ২০১৬
সামিয়া ইতি
অনেক অনেক ধন্যবাদ কাজী জাহাঙ্গীর , কৃতজ্ঞতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ ডিসেম্বর, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ জুন - ২০১৬
গল্প/কবিতা: ৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী